1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে জাল পাসপোর্ট ও জাল টাকাসহ গ্রেফতার-১

নীলফামারী প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

পুলিশ সুপার নীলফামারী মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন নিতাই ইউনিয়নের অন্তর্গত বাড়ি মধুপুর ফুলবাড়ী (আবাসন) গুচ্ছগ্রামের মোঃ মমিজুল ইসলাম এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ মমিজুল ইসলাম (৩০), পিতা- মোঃ নূর হোসেন, সাং- বাড়ি মধুপুর ফুলবাড়ী (আবাসন), স্থায়ী সাং- কুঠিয়াল পাড়া, ইউপি-নিতাই, থানা-কিশোরগঞ্জ, জেলা- নীলফামারী থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারীকে আটক করা হয়। ধৃত আসামী মমিজুল এর শয়ন ঘরের খাটের তোষকের নিচ হইতে অবৈধ জাল বিদেশী কারেন্সী (মালেশিয়ান ১০০ রিঙ্গিত নোট ৫৮০ টি, সৌদি আরবের ১০০ রিয়াল নোট ৯০ টি, সৌদি আরবের ৫০০ রিয়াল নোট ১৯০ টি, থাইল্যান্ড এর ১০০০ বাথ নোট ১৯০ টি, থাইল্যান্ড এর ৫০০ বাথ নোট ২৯০ টি) ও ০৬ (ছয়) টি পাসপোর্ট এবং ০১ টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে ধৃত আসামী মোঃ মমিজুল ইসলাম অপরাপর পলাতক সহযোগী আসামী সহ জব্দকৃত আলামত প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন দেশের কারেন্সি নোট (মালেশিয়ান রিঙ্গিত, সৌদি রিয়াল, থাইল্যান্ডের বাথ) কাগজের জাল নোট তৈরী, খাটি হিসেবে ব্যবহার ও সংরক্ষণের মত অপরাধ করার সহিত জড়িত থাকার স্বপক্ষে সাক্ষ্য প্রমান পাওয়া যাইতেছে।

আসামীর বিরুদ্ধে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মামলা নং-১৮, জিআর নং-৭৩/২৬ তারিখ-১২/০৩/২০২৬ ইং, ধারা- বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সালের ২৫-ক তৎসহ পেনাল কোড আইনের ৪৮৯-খ/৪৮৯-গ। রুজু করা হইয়াছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট