1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নীলফামারীতে দ্রব্যমূল্য অযৌক্তিক বৃদ্ধির প্রতিবাদে র‍্যালি ও প্রতিবাদ সভা

নীলফামারী প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এবং কতিপয় অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য অযৌক্তিক বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নীলফামারী জেলা শাখার আয়োজনে একটি র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি সাংবাদিক আল-আমিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মশিউর রহমান ডিগ্রি কলেজে প্রভাষক আজাহারুল ইসলাম রাজা,কুখা পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান,ফুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মজিবুল হক,কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু,প্রচার সম্পাদক আব্দুর রশিদ,জলঢাকা উপজেলা শাখার ক্যাব এর সভাপতি এমদাদুল হক, ক্যাব এর সদস্য,সুধী সমাজসহ আরও অনেকে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও কারসাজির কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ ভোক্তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বাজার তদারকি জোরদার করা, মজুতদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।

এছাড়াও তারা ভোক্তাদের অধিকার রক্ষায় সকলকে সচেতন হওয়ার এবং অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট