1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

কাশিমপুর থানা প্রেসক্লাবে নতুন কমিটির পরিচিতি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের কাশিমপুরে “কাশিমপুর থানা প্রেসক্লাব” এর উদ্যোগে নতুন কমিটির পরিচিতি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) পবিত্র রমজান উপলক্ষে বাদ আসর কাশিমপুর থানা প্রেসক্লাব অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ আবুল কাশেম।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাশিমপুর থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসান সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর গাজীপুর জেলা প্রতিনিধি ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিজয় টিভির কাশিমপুর প্রতিনিধি মোহাম্মদ আলী সীমান্ত, দৈনিক যায়যায়দিন পত্রিকার কাশিমপুর প্রতিনিধি মোছাঃ লাবনী আক্তারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাশিমপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল আহমেদ প্রধানিয়া।

অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, অত্র ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম খান শাহিন, সহ-সভাপতি মারুফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজ উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক হাসমত হাসু, অর্থ সম্পাদক সুকুমার রায় শুভ, দপ্তর সম্পাদক বিপ্লব হোসেন ফারুক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরমান হোসেন, ক্রিয়া বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, মহিলা বিষয়ক সম্পাদিকা মানসুর আক্তার কাকুলি, কার্যনির্বাহী সদস্য জসিম, কার্যনির্বাহী সদস্য শাকিল আহমেদ সুজনসহ অন্যান্য সদস্যরা।

ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা কাশিমপুর থানা প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রমের প্রশংসা করেন এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ, জাতি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট