1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

রৌমারীতে ১৬৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট আটক

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযানে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কুখ্যাত মাদক সম্রাটকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬ মার্চ ২০২৬) রাত ১টা ৫০ মিনিটে রৌমারী থানা পুলিশের এসআই (নিরস্ত্র) আল হাসিব আরমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নং বন্দবেড় ইউনিয়নের উত্তর ফলুয়ার চর গ্রামের বাসিন্দা মো. ফারুক মিয়ার বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালানো হয়।

এ সময় কুটিরচর খানপাড়া গ্রামের বাসিন্দা ছবির খানের ছেলে আসাদুল ইসলাম (৩০) কে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৮/৩৮, তারিখ ১৬ মার্চ ২০২৬; ধারা ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮।

রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট