1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

কুড়িগ্রাম-৪ আসনে অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক সরকারের বরাদ্দকৃত অর্থ থেকে এ সহায়তা প্রদান করেন।

জানা যায়, সরকারের বরাদ্দকৃত ৫ লাখ টাকা থেকে উপজেলার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপকারভোগী প্রত্যেককে ৩ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। ঈদকে সামনে রেখে এ সহায়তা পেয়ে সুবিধাভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ ঈদের সময় কিছুটা স্বস্তি পাবে।

এ সহায়তা বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার ইনসাস জনাব আলাউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রৌমারী উপজেলা শাখার আহ্বায়ক ও ৪নং রৌমারী সদর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান রন্জু, বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা শাখার আমীর মো. হায়দার আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট