1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নিয়ামতপুরে ঝড়ে কৃষকের সোলার বিদ্যুৎ ক্ষতিগ্রস্ত, জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

জুয়েল রানা নওগাঁর নিয়ামতপুর উপজেলার দামপুরা এলাকায় ১৬ বিঘা জমিতে আমের বাগান ও সাড়ে ছয় বিঘা জমিতে ড্রাগন চাষ করেন। এছাড়াও রয়েছে গরুর খামার। এসবে সেচ ও আলো জ্বালানোর জন্য তিনি সোলার প্যানেল স্থাপন করেছেন। সেখান থেকে জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ করেন। গত রোববার (১৫ মার্চ) রাতের ঝড়ে সেই সোলার প্যানেল নষ্ট হয়ে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত ও সরবরাহ বন্ধ হয়ে গেছে। এই ক্ষয়ক্ষতি হওয়ায় তিনি দুশ্চিন্তায় পড়েছেন।

জুয়েল রানা বলেন, আমি ৫ বছর আগে এই এলাকায় নিজস্ব জমি ও বর্গা নিয়ে ড্রাগন ও আম বাগান গড়ে তুলেছি। ড্রাগন বাগানে সেচ ও ‘লাইটিং’ এবং আম বাগানে সেচ দেওয়ার জন্য এক বছর আগে সোলার প্যানেল লাগিয়েছিলাম। তিন মাসে আগে আরও কিছু প্যানেল লাগিয়েছিলাম। দুইবারে ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন প্যানেল বসানো হয়। গত রোববার রাতের ঝড়ে সাত কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন প্যানেলের ক্ষয়ক্ষতি হয়, বাদবাকিটা ভালোভাবে কাজ করছে না। বিদ্যুৎ সংযোগ বন্ধ হওয়ায় দুশ্চিন্তায় পড়ে গেছি।
তিনি বলেন, সোলার প্যানেল নষ্ট হওয়ায় ড্রাগন বাগানে সেচ ও ‘লাইটিং’, আম বাগানে সেচ দেওয়া বন্ধ হয়ে গেছে। এছাড়া বিদ্যুৎ না থাকায় গরুর খামারে লাইট জ্বালানো, ফ্যান চালানো, পানি তোলা, খড় কাটা, ঘাস কাটা মেশিন বন্ধ হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমার সোলার প্যানেলে উৎপন্ন বিদ্যুৎ নিজস্ব চাহিদা মিটিয়ে পল্লী বিদ্যুৎতের কাছে সরবরাহ করছিলাম। প্যানেল নষ্ট হয়ে যাওয়ায় সেটাও বন্ধ হয়ে গেছে।
আমের গাছগুলোতে গুটি আম ধরেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় বাগানের পরিচর্যা
ব্যাহত হচ্ছে।’

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর আঞ্চলিক কার্যালয়ের উপ- মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহম্মদ মেশবাহুল হক জানান, ‘সোলার প্যানেল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। কেউ আমাকে বিষয়টি জানায়নি।’ তিনি জুয়েল রানাকে তাঁর কার্যালয়ে যোগাযোগ করতে বলেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, রোববার রাতের ঝড়ে উপজেলার অনেকের বাড়ি-ঘরসহ বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি ক্ষতিগ্রস্তদের ক্ষতিগ্রস্ত স্থাপনার ছবিসহ তাঁর (ইউএনও) বরাবর আবেদন করতে বলেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট