1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে ধামইরহাট পৌরবাসীর সেবা করতে চান পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম। দলের সমর্থনে ও জনগণের ভোটে নির্বাচিত হলে ধামইরহাটে একটি আধুনিক পৌরসভা উপহার দিতে চান তিনি। বুধবার (১৮ মার্চ) দুপুর ১২ টায় স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমি দলের সমর্থন পেয়ে নির্বাচিত হলে সার্বক্ষনিক জনগণের পাশে থেকে এই পৌরসভায় বিশুদ্ধ খাবার পানি, পয়ঃনিস্কাশন, পৌর পার্ক, বাস টার্মিনালের ব্যবস্থাসহ রাস্তা এবং ড্রেনেজ নির্মান করে মান সম্মত পৌরসেবা প্রদান করবো।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, ১৯৯৪ সালে রাজশাহী নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজে ছাত্রদলের প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। পরবর্তীতে তিনি ধামইরহাট উপজেলা ছাত্রদলের সহ-সম্পাদক, ২০১০ সালে পৌর যুবদলের সাধারণ সম্পাদক, ২০১৮ সালে নওগাঁ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এবং ২০২৩ সালে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৫ সালে ২৫ ফেব্রুয়াতি ধামইরহাট পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রত্যক্ষ ব্যালটের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও তিনি মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতিত্ব বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

রাজনীতিতে দীর্ঘ সময়ে দলের নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে গেছেন। তিনি আড়ানগর জাহাঙ্গীর আলম মেমোরিয়াল কলেজে ৯ বছর  বিনা বেতনে শিক্ষকতা করার পরেও যুবদল করার কারণে ২০১৩ সালে তাকে তৎকালীন সরকারের প্রভাবশালীরা তার এমপিওভুক্তির তালিকা থেকে নাম কর্তন করেছেন, তবুও তিনি দল ত্যাগ করেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট