1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

উদ্বোধনের আগেই ধসে পড়া গাজীপুরের সড়ক: দুই কর্মকর্তা বরখাস্ত, নতুন তদন্ত কমিটি

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর–ধনঞ্জয়খালী এলাকায় নির্মাণাধীন একটি সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়ার ঘটনায় প্রাথমিক তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাবের তথ্য উঠে এসেছে।

এ ঘটনায় প্রকল্পের পরিচালক হারুন অর রশিদ এবং প্রকৌশলী শামছুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার ( ২৩ মার্চ) সকালে ধসে পড়া সড়কটি পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। পরিদর্শন শেষে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে বরখাস্ত সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন।
প্রতিমন্ত্রী বলেন, আগের সরকারের আমলে তদন্ত কমিটি গঠন করা হলেও অনেক ক্ষেত্রেই সেগুলোর প্রতিবেদন আলোর মুখ দেখেনি। তাই স্বচ্ছতা নিশ্চিত করতে পূর্বের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৭ সদস্যের একটি উচ্চ পর্যায়ের নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ধসে পড়া সড়ক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পর বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে গুরুত্ব পায়। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রী সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট