1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মদসহ আটক ২

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ দুইজনকে আটক করেছে জামালপুর ব্যাটালিয়ন(৩৫ বিজিবি)।শুক্রবার (২৭ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৬টার দিকে জামালপুর ব্যাটালিয়ন(৩৫ বিজিবি) এর অধিনায়ক *লেঃ কর্নেল মোঃ হাসানুর রহমান পিএসসি* সার্বিক দিক নির্দেশনায় বাংলাবাজার বিওপির এসআইপি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত টহল চলাকালে এ অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালিত হয় মেইন পিলার ১০৬৫/২এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ি নামক এলাকায়।

অভিযানে নেতৃত্ব দেন জেসিও নায়েব সুবেদার মোঃ নিজাম উদ্দিন। তার সঙ্গে টহল দলে ছিলেন হাবিলদার মোঃ কালাম, নায়েক মোঃ কাবির আলী, ল্যান্স নায়েক মোঃ রাজু আহমেদ, ল্যান্স নায়েক মোঃ শফিকুল ইসলাম(এস আই পি সদস্য) এবং সিপাহী মোঃ এনায়েত ইসলাম।
অভিযানকালে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ছিল Royal Green, Magic Moments, Royal Stag ও Officers Choice। এছাড়া দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, একটি হাতঘড়ি এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ২৮ হাজার ৯৩০ টাকা।

এ ঘটনায় আটক দুইজন হলেন, মোঃ মনিরুজ্জামান (৩২) ও মোঃ শাহীন মিয়া (২৭)। তাদের বাড়ি রৌমারী উপজেলার রতনপুর গ্রামে। জামালপুর ব্যাটালিয়ন(৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাসানুর রহমান, পিএসসি সাংবাদিকদের জানান, সীমান্তবর্তী এলাকায় এবং মাদকের যেকোন ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট