1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

জলঢাকায় ৪ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকা উপজেলায় চারটি পেট্রল পাম্পে তদারকির জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২৯ মার্চ) জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নায়িরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়

জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০১৬ সালের ২৭ মার্চের সিদ্ধান্ত অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা ডিপো থেকে পাম্পগুলোতে সরবরাহকৃত জ্বালানি তেলের পরিমাণ এবং তা নির্ধারিত ফিলিং স্টেশনে সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।

সরকারের আশঙ্কা, কিছু ক্ষেত্রে জ্বালানি তেল নির্ধারিত পাম্পে না গিয়ে অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে। এ প্রেক্ষিতে ট্যাগ অফিসারদের দায়িত্বের মধ্যে রয়েছে—ফিলিং স্টেশনগুলোর জ্বালানি তেলের মজুদ যাচাই, বিক্রয় কার্যক্রমে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে কি না তা পর্যবেক্ষণ এবং অবৈধ সরবরাহ সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে প্রশাসনকে অবহিত করা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং অনিয়ম প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ট্যাগ অফিসারদের নিয়মিত ও কঠোর তদারকির মাধ্যমে গ্রাহক পর্যায়ে স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে—মেসার্স সিয়াম ফিলিং স্টেশনের দায়িত্বে রয়েছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সামজেদুল ইসলাম,মেসার্স হামিদা ফিলিং স্টেশনের দায়িত্বে রয়েছেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ কামরুজ্জামান, সুমাইয়া ফিলিং স্টেশনের দায়িত্বে রয়েছেন সহকারী প্রকৌশলী এস. এম. আলেকজান্ডার,  মেসার্স আলা অ্যান্ড ব্রাদার্স পেট্রোল পাম্পের দায়িত্বে রয়েছেন প্রীতম কুমার সরকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট