1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নিয়ামতপুরে ইএসডিও এর আয়োজনে বিশ্ব পানি দিবস পালন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামের ভোলাপুকুর পাড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বেসরকারি সংস্থা (এনজিও) ইএসডিও এর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের সদস্যগণ ভোলা পুকুরের পানি এলাকাবাসী ব্যহারের উদ্দেশ্যে পুকুর পুন:খননের গুরুত্ব, শোভাযাত্রা, পানি সাশ্রয়ী মডেল প্রদর্শনী, পানির সঠিক ব্যবহার ও পানির সুষ্ঠু বণ্টনের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বশির উদ্দিন। সভাপতিত্ব করেন রসুলপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক

মো. আব্দুল আলিম, সংরক্ষিত ইউপি সদস্য মোছা. আমবেরা বেগম, , ইএসডিও এর উন্নয়ন কর্মীবৃন্দ, স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবক দল, ইয়ুথ গ্রুপ, স্থানীয় বাসিন্দাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা ভূগর্ভস্থ থেকে যে পরিমাণ পানি ব্যবহারের জন্য উত্তোলন করি তার চেয়ে বেশি অপচয় করি। অধিক পানি উত্তোলনের ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। আমাদের পানি ব্যবহারে সচেতনতা বাড়াতে হবে। একই সাথে কৃষিতে পানি সাশ্রয়ী প্রযুক্তি (AWD), ড্রিপ সেচ এর ব্যবহার এখন জরুরী। তা না হলে অদূর ভবিষ্যৎ এ আমরা সুপিয় পানির সংকটে পড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট