1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

ধামইরহাটে ইএসডিও আয়োজনে বিশ্ব পানি দিবস উদযাপন

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

“পানির প্রবাহ যেখানে সাম্যের হাসি সেখানে” এই প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে বিশ্ব পানি দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ঐতিহাসিক ধামইরহাট ইউনিয়নের টুক্কামারী নামক দিঘিতে ২ এপ্রিল সকাল ১১ টায়  আলোচনাসভা,  র‌্যালী, পানি সাশ্রয়ী মডেল উপস্থাপন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। 

দিবস পালনের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক দলের সদস্য  ও কমিউনিটির সদস্যগন  পানি পরিষ্কার রাখার নিমিত্তে টুক্কামারী দিঘীর পাড়সহ সম্পূর্ণ দিঘীতে পরিচ্ছন্ন অভিযান চালান এবং পানির সঠিক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ধামইরহাট ইউপির সদস্য মোঃ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ টিএম বদিউল আলম চেয়ারম্যান ধামেইরহাট ইউনিয়ন পরিষদ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সানাউল হক  উপসহকারী প্রকৌশলী বিএমডিও ধামইরহাট, ধামইরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরকার এবং ধামইরহাট মডেল প্রেস ক্লাবের সভাপতি  অরিন্দম মাহমুদ সাংবাদিক মোঃ সাইদুল ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের  ইউপি সদস্যা মোছাঃ সাহেরা বেগম,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, ইএসডিও এর উন্নয়ন কর্মীবৃন্দ, স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবক দল, ইয়ুথ গ্রুপ, স্থানীয় বাসিন্দাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি জনাব এ টি এম বদিউল আলম তার বক্তব্যে বলেন, “আমাদের এই বরেন্দ্র অঞ্চলে প্রতিবছর পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে কিছু টিউবয়েল অকেজো হয়ে পড়ে। এর প্রধান কারণ অপরিকল্পিতভাবে গভীর নলকুপ স্থাপন ও পানি উত্তোলন । সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের উপর জোড় দিতে হবে এবং বন আচ্ছাদনের উপর গুরুত্বারোপ করতে হবে। পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে জীব বৈচিত্রের ভারসম্য রক্ষায় সকলকে সচেতন হয়ে আমাদের পরবর্তী প্রজন্মের জলসংকটে কমাতে সকলকে এগিয়ে আসতে হবে। এবিষয়ে বিশেষ অতিথি জনাব সানাউল হক বলেন যেগুলো আমাদেরকে সচেতন করবে স্থানীয় খাল, পুকুর ও জলাশয় রক্ষা করবে, ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে, কৃষিতে পানি সাশ্রয়ী প্রযুক্তি (AWD), ড্রিপ সেচ ‘র ব্যবহার। আসুন আমরা সকলে মিলে পানি ব্যবহারে সচেতন হই, পানির অপচয় রোধে সামাজিক উদ্যোগে গ্রহণ করি।  পরিশেষে  পানি সাশ্রয়ী মডেল উপস্থাপনে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যেসকল শিক্ষার্থীগন অংশগ্রহন করেন তাদের সকলকে পুরস্কৃত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট