1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

রৌমারীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী উপজেলার আমবাড়ী গ্রামে ফ্রেন্ডশিপ প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে জমি সংক্রান্ত বিরোধ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় আমবাড়ী গ্রামে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মৃত ইব্রাহিম মন্ডলের ওয়ারেসগণ তাদের অবস্থান তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৃত ইব্রাহিম মন্ডলের পরিবারের সদস্যরা। তাদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মাসুদ রানা (৩৮), সোহেল রানা (৩৫), রেহেনা বেগম (২৮), শরিফা খাতুন (২৫), জাহানারা খাতুন ও রিনা খাতুন। তারা সকলেই দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী গ্রামের বাসিন্দা।

লিখিত বক্তব্যে বক্তারা অভিযোগ করেন, তাদের নিজস্ব জমির ওপর ফ্রেন্ডশিপ সংস্থার সহযোগিতায় একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। শুরুতে তারা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে ইতিবাচকভাবে গ্রহণ করলেও পরবর্তীতে কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে ওই প্রতিষ্ঠানের ওপর অবৈধ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে দাবি করেন।

তাদের ভাষ্য অনুযায়ী, জমির প্রকৃত মালিক হওয়া সত্ত্বেও তাদের মতামত উপেক্ষা করে বিদ্যালয় পরিচালনায় হস্তক্ষেপ করা হচ্ছে। এমনকি মালিকানার বিষয়টি উপেক্ষা করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

বক্তারা আরও জানান, বিদ্যালয় প্রতিষ্ঠার সময় তাদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। বরং অর্থের বিনিময়ে অন্যদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তারা। এতে তারা প্রতারিত হয়েছেন বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট কিছু ব্যক্তি বিভিন্ন সময় তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করছে এবং ভয়ভীতি প্রদর্শন করছে। পাশাপাশি মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে সামাজিকভাবে তাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এসব কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

এক পর্যায়ে আবেগঘন বক্তব্যে তারা বলেন, “আমাদের পিতাকে নিজ বাড়িতে এসে ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়। এর পরপরই তিনি স্ট্রোক করেন এবং পরে মৃত্যুবরণ করেন। আমরা মনে করি এই ঘটনার পেছনেও দায়ীদের ভূমিকা রয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

সংবাদ সম্মেলনে তারা কয়েকটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো, জমির প্রকৃত মালিকানা যাচাই করে ন্যায়বিচার নিশ্চিত করা ভয়ভীতি ও হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিশ্রুত চাকরি না দেওয়ার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ
তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান এবং দীর্ঘদিন ধরে চলমান বিরোধ নিষ্পত্তিতে কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসীর মতে, দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবার তাদের অভিযোগ ও দাবি স্পষ্টভাবে তুলে ধরলেও এখন সবার দৃষ্টি প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট