1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

রৌমারীতে খেওয়ার চর বাজারে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ দোকান নির্মাণ

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের খেওয়ার চর সীমান্তঘেঁষা একটি ছোট বাজারে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় একটি কুচক্রী মহল দোকান মালিকদের কাছ থেকে অর্থ আদায় করে প্রায় ২৫টি দোকানের পজিশন দিয়ে ঘর নির্মাণ করে দিচ্ছে বলে জানা গেছে। এতে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খেওয়ার চর বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকান। এসব দোকানের কারণে পণ্যবাহী যানবাহন ও পথচারীদের চলাচলের স্থান সংকুচিত হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। একই সঙ্গে বাজার এলাকায় নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে যানজট।

অভিযোগের বিষয়ে কিছু দোকানদার জানান, তারা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছেন। তবে নতুন করে অর্থের বিনিময়ে দোকানের পজিশন দিয়ে নির্মাণ করায় পুরাতন ব্যবসায়ীরা বৈষম্যের শিকার হচ্ছেন।

এ বিষয়ে হাট ইজারাদার সবুজ মিয়া বলেন, “আমি বাজারের ইজারাদার হলেও আমাকে না জানিয়ে রাতের অন্ধকারে অর্থ লেনদেনের মাধ্যমে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে এসব দোকান নির্মাণ করা হচ্ছে।

জানা গেছে, এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করা হলেও মাঝে মাঝে অভিযান পরিচালিত হলেও তা দীর্ঘমেয়াদে কার্যকর হচ্ছে না। ফলে দখলদাররা আবারও পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে বাজারের সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত অবৈধ দখল উচ্ছেদের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত নজরদারি ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হলে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, যাতে খেওয়ার চর বাজার আবারও স্বাভাবিক, নিরাপদ ও চলাচল উপযোগী পরিবেশ ফিরে পায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট