1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

বরিশালে উচ্ছেদ অভিযানের নামে কর্মসংস্থান বন্ধ, বিপাকে হাজারো অসহায় পরিবার

বরিশাল প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকায় উচ্ছেদ অভিযানের নামে হাজার হাজার অসহায় মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। হঠাৎ করে পরিচালিত এই অভিযানের ফলে ক্ষুদ্র ব্যবসায়ী, ফুটপাতের দোকানদার, ভ্যানচালকসহ বিভিন্ন পেশার মানুষ পড়েছেন চরম বিপাকে।স্থানীয়দের অভিযোগ, বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে করে যারা দৈনিক আয় করে সংসার চালান, তারা একেবারেই আয়ের উৎস হারিয়ে ফেলেছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।। ভুক্তভোগী আরো বলেন এখন আমরা কোথায় যাব, কীভাবে পরিবার চালাবো বুঝতে পারছি না।”

এদিকে ভুক্তভোগীদের দাবি, উচ্ছেদের আগে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত ছিল। তারা দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।সচেতন মহলের মতে, নগর উন্নয়নের জন্য উচ্ছেদ অভিযান প্রয়োজন হলেও তা মানবিক দৃষ্টিকোণ থেকে পরিচালনা করা জরুরি। অন্যথায় এর ফলে সামাজিক অস্থিরতা ও দারিদ্র্য আরও বাড়তে পারে।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীরা দ্রুত সমাধানের আশায় দিন গুনছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট