1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রৌমারীতে আগাম ইউপি নির্বাচনকে ঘিরে শৌলমারী চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের পরিচিত সভায় মানুষের ঢল ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী নিহত  স্কুলছাত্রী সামিয়াকে অপহরণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ সন্তানকে নিয়ে পরিচালনা করছেন স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপ যৌতুক বিহীন এক গরীব অসহায় মেয়ের বিয়ের জন্য আর্থিক সাহায্যের আবেদন মায়ের বর্তমানে দেশে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান উদ্বেগজনক, সারওয়াত সিরাজ শুক্লা ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক গ্রেফতার  ধামইরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত ধামইরহাট এনসিপি উপজেলা শাখার আয়োজনে জুলাই পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রদ্ধা, স্মরণ ও দোয়ায় বরিশালে পালিত হলো এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম। 

সোমবার (১৩ এপ্রিল ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান ও গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা  উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি আনোয়ারুল ইসলাম।  স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার।

এসময় অন্যান্যদের মধ্যে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ( ওসি) আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন ও সহকারি সেক্রেটারি মিজানুর রহমানসহ উপসহকারি কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার জানান, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নের ৫০০ জন কৃষকের মাঝে কৃষি প্রনোদনার আওতায় বিনা মূল্যে ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৫০ জন কৃষককে ১ কেজি করে তিল বীজ বিতরণ করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আনোয়ারুল ইসলাম  বলেন, কৃষক আমাদের প্রাণ। তাদের ঘামে আমাদের গ্রামীন অর্থনীতির চাকা সচল থাকে। তিনি কৃষি বিভাগকে নিয়মিত তদারকি বৃদ্ধি , কৃষক ও কৃষির উন্নয়নের জন্য আরো কর্মসুচি গ্রহন করার পরামর্শ দেন। তিনি বলেন

আমাদের সকলের সহযোগিতায় কৃষি খাতকে সমৃদ্ধি করে তোলতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট