1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

মির্জাপুরে কালীমন্দিরে দুর্বৃত্তদের হামলা ভাঙচুর, গ্রেপ্তার ১

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

‎মির্জাপুরে প্রাচীন কালীমন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা ‎রবিবার (১২ এপ্রিল) গভীর রাতে মির্জাপুর উপজেলায় জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামে এই ঘটনা ঘটেছে।

‎এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে,জামুর্কী গ্রামের ডাকঘরের কাছেই অবস্থিত বারোয়ারী কালীমন্দিরে রাতের আধারে দুর্বৃত্তরা হামলা চালিয়ে মন্দিরে থাকা সবগুলি প্রতিমা ভাঙচুর করে। সকালে পূজারীরা একে একে মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙচুর দেখতে পান। পরে ঐ এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঐ এলাকার কবির হোসেনের ছেলে ইসমাইল হোসেনকে আটক করে। এরপর পুলিশ ইসমাইল হোসেনকে থানায় নিয়ে যায়।

‎জামুর্কী গ্রামের দিলিপ কুমার সাহা বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই বারোয়ারি মন্দিরে পূজা করে আসছি। নিরাপত্তার জন্য কোন ব্যবস্থার প্রয়োজন হয়নি। এমন ঘটনা ঘটবে, কখনো ভাবিনি। এই ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

‎মির্জাপুর থানার (এসআই) কামরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট