1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রৌমারীতে আগাম ইউপি নির্বাচনকে ঘিরে শৌলমারী চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের পরিচিত সভায় মানুষের ঢল ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী নিহত  স্কুলছাত্রী সামিয়াকে অপহরণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ সন্তানকে নিয়ে পরিচালনা করছেন স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপ যৌতুক বিহীন এক গরীব অসহায় মেয়ের বিয়ের জন্য আর্থিক সাহায্যের আবেদন মায়ের বর্তমানে দেশে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান উদ্বেগজনক, সারওয়াত সিরাজ শুক্লা ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক গ্রেফতার  ধামইরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত ধামইরহাট এনসিপি উপজেলা শাখার আয়োজনে জুলাই পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রদ্ধা, স্মরণ ও দোয়ায় বরিশালে পালিত হলো এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী

নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার দুটি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় ৩২৯জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। শেষ হয় বেলা সাড়ে ১২টায়। প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুটি কেন্দ্রে প্রথম দিনে ১০৮২জন পরীক্ষার্থীর মধ্যে ৩২৯ জন অনুপস্থিত ছিল।
নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রেের পরীক্ষায় ৭৬৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও  প্রথম দিনের বাংলা পরীক্ষায় ৫৫০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ২১৫জন।

নিয়ামতপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেের পরীক্ষায় ৩১৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও  প্রথম দিনের বাংলা পরীক্ষায় ২০৩জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ১১৪জন।

প্রথম দিনে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম।

ইউএনও মুর্শিদা খাতুন বলেন , সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কোমলমতী শিক্ষার্থীদের বৃত্তি  পরীক্ষা দেওয়ার জন্য সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট