1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

কাশিমপুরে টয়লেটের ছাদ থেকে অজ্ঞাত ব্যক্তির মরাদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুরে একটি টয়লেটের ছাদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা

শুক্রবার (০১ মার্চ) সকালে কাশিমপুর থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের হাতীমারা উত্তরপাড়া এলাকায় একটি কারখানা ভবনের পাশে থাকা টয়লেটের ছাদে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। কীভাবে তিনি টয়লেটের ছাদে উঠলেন এবং তার মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য মেলেনি। তবে স্থানীয়দের ধারণা, টয়লেটের ছাদের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজ লাইনের সংস্পর্শে এসে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এদিকে ঘটনাটি ঘিরে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়েছে। কেউ এটিকে দুর্ঘটনা বলে মনে করছেন, আবার কেউ এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলেও আশঙ্কা করছেন।

স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকায় পল্লী বিদ্যুতের উচ্চ ভোল্টেজের তার অত্যন্ত নিচু দিয়ে টানানো হয়েছে, যা  ঝুঁকিপূর্ণ। দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে। এখন ময়নাঠশটঅ তদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট