1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

রৌমারীতে রহিম মোড় হইতে দক্ষিণ টাপুরচর পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় রহিম মোড় হইতে দক্ষিণ টাপুরচর পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকাল ৩টায় রৌমারী উপজেলা চত্বরে বন্দবেড় ইউনিয়নের রহিম মোড় থেকে দক্ষিণ টাপুরচর পর্যন্ত প্রায় ৪-৫ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এলাকাবাসী জানান, দীর্ঘ এক যুগেরও বেশি সময় আগে রাস্তাটি নির্মাণ করা হলেও এরপর আর কোনো সংস্কার কাজ হয়নি। বর্তমানে সড়কটি ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের বসবাস এই সড়ককে ঘিরে। এছাড়া ৮টি গ্রামের মানুষ এ রাস্তা ব্যবহার করে যাতায়াত করেন। সড়কটির পাশে রয়েছে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি উপ-স্বাস্থ্য কমপ্লেক্স।

মানববন্ধনে বক্তারা বলেন, রাস্তাটির বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে জরুরি রোগী নিয়ে সময়মতো হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তাই দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবু, উপজেলা তাতী দলের আহ্বায়ক নাহিদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিত বিন বকুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক বাবু, বন্দবেড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজামাল, ওয়ার্ড নেতা রমিজ উদ্দিন, হাফিজুর রহমান, বকুল ঠিকাদারসহ আরও অনেকে।

মানববন্ধন শেষে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। তারা অবিলম্বে রহিম মোড় থেকে দক্ষিণ টাপুরচর পর্যন্ত ভাঙা সড়কটি পুনর্নির্মাণ ও পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা এই সড়কটি সংস্কার করা হলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে এবং এলাকার স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট