1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রৌমারীতে আগাম ইউপি নির্বাচনকে ঘিরে শৌলমারী চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের পরিচিত সভায় মানুষের ঢল ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী নিহত  স্কুলছাত্রী সামিয়াকে অপহরণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ সন্তানকে নিয়ে পরিচালনা করছেন স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপ যৌতুক বিহীন এক গরীব অসহায় মেয়ের বিয়ের জন্য আর্থিক সাহায্যের আবেদন মায়ের বর্তমানে দেশে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান উদ্বেগজনক, সারওয়াত সিরাজ শুক্লা ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত যুবক গ্রেফতার  ধামইরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত ধামইরহাট এনসিপি উপজেলা শাখার আয়োজনে জুলাই পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রদ্ধা, স্মরণ ও দোয়ায় বরিশালে পালিত হলো এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী

দিনাজপুরের বিরামপুরে জনগণের টাকায় দায়সারা কাজে অনিয়মের অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

দিওড় ইউনিয়নের বেপারীটোলা গেন্দা বাজার সড়কে অনিয়মের বিস্তর অভিযোগ,ঠিকাদার তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে ক্ষোভ এলজিইডির সহকারী প্রকৌশলী সুরুজ আলীর তদারকির ঘাটতির অভিযোগে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের বেপারীটোলা হইতে গেন্দা বাজার পর্যন্ত প্রায় ২৭ শত কিলোমিটার সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম,নিম্ন মানের সামগ্রী ব্যবহার এবং দায়িত্বহীন তদারকির অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি,জনগণের কষ্টার্জিত টাকায় নির্মিত গুরুত্বপূর্ণ এ সড়কে শুরু থেকেই নিম্নমানের ইট,অপর্যাপ্ত খোয়া, দুর্বল বালু এবং মানহীন নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এতে রাস্তার স্থায়িত্ব ও জননিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে চরম উদ্বেগ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের ভোগান্তির পর এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে এলজিইডির অধীনে রাস্তা নির্মাণ কাজ শুরু হলেও বাস্তবে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে প্রথম থেকেই। অভিযোগ রয়েছে, ঠিকাদার মোঃ তোফাজ্জল হোসেন প্রভাব খাটিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেও দায়সারাভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। অনেক স্থানে ইটের সলিং সঠিকভাবে বসানো হয়নি,কোথাও কোথাও ইট ভাঙা ও নিম্নমানের হওয়ায় কাজ শেষ হওয়ার আগেই রাস্তার বিভিন্ন অংশ দেবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ,নির্মাণস্থলে এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়ম করার সুযোগ পাচ্ছে। বিশেষ করে উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী সুরুজ আলীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি,দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর যথাযথ তদারকি থাকলে এমন নিম্নমানের কাজ কখনোই সম্ভব হতো না।

অভিযোগ রয়েছে,একাধিকবার স্থানীয়রা অনিয়মের বিষয়টি মৌখিকভাবে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একাধিক সচেতন ব্যক্তি জানান,সরকার উন্নয়নের নামে কোটি কোটি টাকা ব্যয় করছে, অথচ মাঠপর্যায়ে কিছু অসাধু ঠিকাদার ও দায়িত্বহীন কর্মকর্তার কারণে সেই উন্নয়ন প্রশ্নবিদ্ধ হচ্ছে। নিম্নমানের রাস্তা নির্মাণ মানে জনগণের টাকায় রাস্তা নির্মান।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের আশঙ্কা,বর্ষা মৌসুম শুরু হলে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গিয়ে জনদুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করতে পারে। তারা অবিলম্বে কাজের মান যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে ঠিকাদার তোফাজ্জল হোসেনের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা এলজিইডির দায়িত্বশীল সূত্র জানিয়েছে,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর দাবি নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রীর মান পরীক্ষা করতে হবে প্রকল্পের ব্যয় ও কাজের বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে দায়ী ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে জনস্বার্থে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে জনগণের প্রত্যাশা,সরকারের উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনার দাবি এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট