1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নিয়ামতপুরে ২০০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে পুলিশের এক বিশেষ অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া এলাকায় তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুয়াচরি গ্রামের মো. মেছের আলীর ছেলে মো. মেজবাউল হক বাচ্চু (৩৮) এবং একই উপজেলার টোলা গ্রামের মোঃ গোলাম আজমের ছেলে মোঃ আসাদুজ্জামান নয়ন (২৬)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে চৌরাপাড়া এলাকায় অবস্থান নেয়। এসময় একটি মোটরসাইকেলকে সন্দেহভাজন হিসেবে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে আরোহীদের কাছে থাকা দুটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে ।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, আজ (সোমবার) সকালে দুই মাদক কারবারিকে ২০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। জেলা পুলিশ সুপার মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় নিয়ামতপুর উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট