1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

গাজীপুরে অবৈধ জ্বালানি বিক্রি ও অস্বাস্থ্যকর বেকারিতে অভিযানে জরিমানা 

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর কাশিমপুরে পৃথক অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এসব অভিযানে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা এনএসআই গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে কাশিমপুর থানার ভবানীপুর বটতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, মেসার্স আলী এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে অকটেন বিক্রি করা হচ্ছিল। এছাড়া বিস্ফোরক দ্রব্যের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল মজুদ ও বিক্রি করা হচ্ছিল। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং দোকানটি সিলগালা করে দেওয়া হয়।

এ সময় দোকানটিতে ৪৫০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন মজুদ পাওয়া যায়। পাশাপাশি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আগামী ১৭ মে প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হয়ে শুনানিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একই এলাকায় মেসার্স ফাইজা এন্টারপ্রাইজ নামের আরেকটি দোকানে বিস্ফোরক দ্রব্যের লাইসেন্স ছাড়াই খোলা বাজারে ডিজেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় সেখানে অবৈধভাবে মজুদ রাখা ২০৫ লিটার ডিজেল তেল পাওয়া যায়।

অপরদিকে বিকেল ৫টার দিকে ভবানীপুর বটতলা এলাকায় সুজুকি মোটরসাইকেল কারখানার পাশে অবস্থিত জমজম বেকারীতে অভিযান চালানো হয়। অভিযানে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, স্যাকারিন ও ক্ষতিকর রং ব্যবহার এবং পণ্যে সঠিক লেবেল না থাকার সত্যতা পাওয়া যায়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযান পরিচালনাকারীরা জানান, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট