1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

রৌমারীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, নগদ টাকা উদ্ধার

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে উপজেলার যাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের বারান্দায় অভিযান চালিয়ে তাদের আটক করে রৌমারী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৯ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রৌমারী উপজেলার ধনারচর নতুন গ্রামের মোঃ রবিউল ইসলাম (৩০) ও মোঃ শাহজাহান মন্ডল (৩১)। এ ঘটনায় এসআই মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার ঘটছে। বিশেষ করে যুব সমাজের মধ্যে ইয়াবার প্রভাব বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। তারা মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান দাবি করেছেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট