1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নিয়ামতপুরে ধারের ১০০ টাকা নিয়ে বিরোধে জেরে ‘হত্যার’ অভিযোগ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ধারদেনার ১০০টাকা নিয়ে বিরোধের জেরে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক ব্যক্তিকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে ‘হত্যা’ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত পলাতক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের কাঁকসা গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, ধারদেনার টাকা চাওয়াকে কেন্দ্রে করে এ ঘটনা ঘটেছে।
নিহত ওই ব্যক্তির নাম সুনীল পাহান (৪০)। বাবার নাম বগা পাহান। বাড়ি উপজেলার কাঁকসা গ্রামে। আর অভিযুক্ত ব্যক্তির নাম প্রসেনজিৎ পাহান (৩৮)। বাবার নাম নিপেন পাহান। বাড়ি মান্দা উপজেলার কালাচিতা গ্রামে। কাঁকসা গ্রামে তাঁর শ্বশুরবাড়ি। জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের জগলু পাহানকে থানায় নিয়ে আসা হয়েছে।

স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ১০টার দিকে ধারদেনার ১০০ টাকা নিয়ে সুনীল পাহান ও প্রসেনজিৎ পাহানের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে প্রসেনজিৎ পাহান বাঁশ দিয়ে সুনীল পাহানের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান সুনীল পাহান।
পরে স্হানীয়রা উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার সকালে খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, ধারদেনার টাকা নিয়ে দুজনের মধ্যে বিরোধের জেরে এঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যাকান্ডে নিহত সুনীলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট