1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

দলীয় বিবেচনা  নয় যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে সরকারি অনুদান

পঞ্চগড় প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

দলীয় বিবেচনা নয় যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে সরকারের সকল প্রকার অনুদান দেবীগঞ্জে সাম্প্রতিক শিলা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে  ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন, নগদ অর্থ ও জেলে  পরিবারের মাঝে জাল এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়তা উপকরণ( হুইলচেয়ার) বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি। 

১৫ মে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উক্ত অনুষ্ঠানে ৭৪ বান ঢেউটিন, জনপ্রতি তিন হাজার টাকা নগদ অর্থ, ৪৪টি হুইলচেয়ার ও ৪৪টি জাল বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার দেবীগঞ্জ, সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী  আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির উপজেলা সভাপতি  আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক, আবুল হোসেন  মোঃ তোবারক হ্যাপি। অফিসার ইনচার্জ সেলিম মালিক।

এছাড়া  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন সহ বিএনপির উপজেলার বিভিন্ন স্তরের নেতাবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি  আগামীতে পঞ্চগড় ২ আসন তথা বোদা -দেবীগঞ্জের উন্নয়নের সার্বিক দিক তুলে ধরেন এবং স্ব হস্তে সকলের মাঝে অনুদান বিতরন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট