1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

জলঢাকায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধসহ আহত ৩

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর দেশীবাই বসুনিয়াপাড়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধসহ অন্তত ৩ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ৫নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উত্তর দেশীবাই বসুনিয়াপাড়ার মৃত নছর উদ্দিনের ছেলে জোবাইদুল ইসলাম (৫৭), আবু বকর সিদ্দিক (৪০) ও রাশেদা বেগম (৫৫)। আহতদের মধ্যে জোবাইদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জোবাইদুল ইসলাম বাদী হয়ে জলঢাকা থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে পারিবারিক বিরোধ চলে আসছিল। ঘটনার দিন জোবাইদুল ইসলাম ধান মাড়াইয়ের কাজে বাড়ি থেকে জমির দিকে যাওয়ার পথে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার পথরোধ করে হামলা চালায়। এসময় তাকে বাঁশের বাকল, লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হলে তার ডান হাতের কব্জির উপরের হাড় ভেঙে যায়।

তার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে আবু বকর সিদ্দিকের মাথায় গুরুতর আঘাত লাগে এবং রাশেদা বেগমের হাত ও চোখের নিচে জখম হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা আহতদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে জোবাইদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে নজরুল ইসলাম, জবেদুল ইসলাম, জহুরুল ইসলাম, কামরুজ্জামান, কমলা বেগম, জনি বেগম, রানা হোসেন, লিজা বেগম ও নুরবানুসহ কয়েকজনকে।
জলঢাকা থানার অফিসার ইনচার্জের সঙ্গে তিনি বলেন , অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট