1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

শিক্ষকদের রাজনৈতিক পরিচয়ে পরিচিত হওয়া যাবে না- এমপি মোস্তাফিজুর রহমান

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

শিক্ষকদের রাজনৈতিক পরিচয়ে পরিচিত হওয়া যাবে না, শিক্ষকদের পরিচয় হবে সমাজের ধারক এবং বাহক হিসেবে- শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে এমন মন্তব্য করেছেন নওগাঁ -১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

নওগাঁর নিয়ামতপুরে শনিবার (১৬ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি নিয়ামতপুর উপজেলা শাখা এই সংবর্ধনার আয়োজন করে।

তিনি আরও বলেন, ‘আমি এই আসনের সকলের সংসদ সদস্য, আমার কাছে আসতে বা কথা বলতে কোন মাধ্যম দরকার নাই। শিক্ষক সমাজই পারেন এই সমাজ ব্যবস্থাকে বদলে দিতে। আপনারা আপনাদের এই পেশার সাথে সাথে সমাজের জন্য একটু করে কাজ করেন তাহলে আপনাদের সম্মান ও বৃদ্ধি হবে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষকদের বেতন বৈষম্য নিয়ে পর্যবেক্ষণ করছেন এবং খুব দ্রুতই এর সুফল শিক্ষকরা পাবেন।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. মুর্শিদা খাতুন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম; মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি নিয়ামতপুর শাখার সভাপতি গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরেন্দ্র একাডেমির প্রধান শিক্ষক নেফাউর ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন শিক্ষক সমিতির নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট