1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

ধামইরহাটে বাল্যবিবাহ, ঝরে পড়া শিশু ও শিশুশ্রম নিরসনে আলোচনা  সভা 

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহ,ঝরে পডা শিশু ও শিশু শ্রম নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

২০ মে বুধবার দুপুর ১২ টায় উপজেলা ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির আয়োজনে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এপি ম্যানেজার লাবলু খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাক্কামা মাহমুদাু খানম, এ্যাডভোকেন্সি বিউটি কুইন,সিনিয়র প্রোগ্রাম অফিসার মামুনুর রশীদ, উপজেলা জামাতের নায়েবে আমির মাওলানা কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক আব্দুল মালেক সরদার প্রমুখ।

আলোচনা সভার মুখ্য উদ্দেশ্য ধামইরহাট উপজেলার সকল শিশুর অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা। বাল্যবিবাহ, ঝরে পড়া শিশু ও শিশুশ্রম নিরসনে চলমান কার্যক্রম, আইনী সহায়তা কার্যক্রম ও সেবা, মুক্ত আলোচনা ও প্রয়োজনে নতুন পরিকল্পনা গ্রহন, বাল্যবিবাহ স্কুল ঝরে পড়া ও শিশুশ্রম হার কে শুন্য হারে নিয়ে আসা।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, ৪৫ জন যুব ফোরাম সদস্য, ৩৬ জন শিশু ফোরাম সদস্য, ৩২ জন ধর্মীয় নেতা, ২৭ জন স্থানীয় গ্রাম উন্নয়ন কমিটি সদস্য, ৯ জন স্থানীয় শিশু সুরক্ষা কমিটি সদস্য, ৬ জন এনজিও প্রতিনিধি, ৭ জন জন সাংবাদিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট