1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

পাবনায় বিচার চলাকালে এজলাসে মাদক সরবরাহকালে আটক দুই আসামির দণ্ড

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

আদালত কক্ষে বিচার চলাকালে এক আসামিকে আরেক আসামির মাদক সরবরাহ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ মে) রাতে বিষয়টি জানাজানি হয়। এর আগে, বুধবার (২০ মে) দুপুরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৭ম তলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের এজলাসে এ ঘটনা ঘটে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান তাদের কারাদণ্ড দেন।

পাবনা জজ আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় হাজিরা দিতে আসেন আসামি তুর্য ইসলাম আসিফ। আদালতের কাঠগড়া থাকা অবস্থায় দস্যুতা মামলায় হাজতে থাকা আসামি সুজন আহমেদ রনির কাছে মাদকদ্রব্য সরবরাহ করছিলেন তিনি।

বিষয়টি উপস্থিত আইনজীবী ও দায়িত্বরত পুলিশ সদস্যদের নজরে এলে তাৎক্ষণিক উভয়কে তল্লাশি করা হয়। তল্লাশিকালে আসিফের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও রনির কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে কোর্ট পুলিশের সিএসআই জব্দ তালিকাসহ লিখিত অভিযোগ দাখিল করলে আদালত অভিযোগটি আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান তুর্য ইসলাম আসিফকে ৬ মাসের কারাদণ্ড এবং সুজন আহমেদ রনিকে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে পাবনা জজ আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জানান, আদালত কক্ষে মাদক সরবরাহের ঘটনা খুবই দুঃখজনক। এতে অনুমান করা যায়, মাদকদ্রব্য কতদূর পর্যন্ত বিস্তার লাভ করেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ ও সংক্ষিপ্ত বিচার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিষয়টি ক্ষুদ্র কিন্তু স্পষ্ট অপরাধে দ্রুতবিচার ও দণ্ড কার্যকর হলে অপরাধ প্রবণতা হ্রাসে তা কার্যকর প্রতিরোধমূলক বার্তা হিসেবে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট