1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

চোরাইকৃত ৫ টি মোটরসাইকেল উদ্ধার ন্যাংড়া মুন্না গ্রেফতার

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

চোরাইকৃত ৫ টি মোটর সাইকেল উদ্ধারসহ কথিত মোটর সাইকেল চোর ন্যাংড়া মুন্নাকে গ্রেফতার করেছে পাবনা সদর থানা পুলিশের একটি চৌকষ অভিযানিক দল। গত ২০ মে সদর থানার মুজাহিদ ক্লাব ও বাংলাবাজার এলাকায় সংঘটিত মোটরসাইকেল চুরির ঘটনায় গোপন তথ্যের ভিত্তিতে মোটরসাইকেল চোর মুন্না ওরফে কথিত ন্যাংড়া চোর মুন্নাকে শনাক্ত করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন বাগুটিয়া ইউনিয়নের পারুলিয়া চরসহ বিভিন্ন চরাঞ্চলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কথিত চোর মুন্নাকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পাবনা জেলার বিভিন্ন এলাকা হতে মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানাধীন কল্যাণপুর চর এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন যমুনার চর, পাগলার চর, ঢালার চর, বাগুটিয়া চর ও পারুলিয়া চর এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৫ টি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারকৃত মোটরসাইকেলসমূহ : কালো-লাল রঙের ডিসকভার ১১০ সিসি, কালো-লাল রঙের প্লাটিনা ১১০ সিসি, বেগুনি রঙের পালসার ১৫০ সিসি, লাল রঙের প্লাটিনা ১০০ সিসি এবং লাল রঙের ১৫০ সিসি মোটরসাইকেল।

পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান এর তত্ত্বাবধানে,অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম (সদর সার্কেল) এর সরাসরি অভিযান পরিচালনা করে, পাবনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম এর সার্বিক সহায়তায় এসআই আরিফুল ইসলাম, এসআই ফাহিম হাসান, এএসআই সবুজ সাহা, এএসআই মোকলেসুর রহমান সরাসরি এই বিশেষ অভিযান পরিচালনা করেন। থানা সূত্র জানায়, ধৃতকে আরো জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট