1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

পাবনায় বিদেশি রিভলবারসহ যুবক আটক

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

পাবনায় বিদেশি রিভলবারসহ মিনহাজুল ইসলাম মিশন (২০) নামে এক যুবককে আটক করেছে পাবনা সদর থানা পুলিশ।বুধবার (২১ মে) রাত সাড়ে ৭টার দিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার পথে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পাবনা সদর থানার এস আই ফাহিম পারভেজ রেভিজ জানান, পাবনা জেলার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ’র নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজিনুর রহমানের পরিদর্শনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ মো. তারিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে একটি চলন্ত মোটরসাইকেল সন্দেহ হলে সেটিকে থামানোর সংকেত দেয় পুলিশ। এসময় মোটরসাইকেল আরোহীরা দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে মিনহাজুল ইসলাম মিশনকে আটক করতে সক্ষম হয়।

আটক মিনহাজুল ইসলাম মিশন দোগাছী রাজাপুর মধ্যপাড়া এলাকার আলহাজ মোহাম্মদ ইসহাক আলীর ছেলে বলে জানা গেছে।

পরে তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি লোহার তৈরি দেশীয় রিভলবার, যার বাট লালচে মেরুন রঙের প্লাস্টিক দ্বারা আবৃত। ব্যারেলের এক পাশে ইংরেজিতে ‘MADE IN PAKISTAN’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পাবনা সদর থানা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট