1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

গাজীপুরে পিকাপের ধাক্কায় নিহত-১

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান নামক এলাকায় বাসের ধাক্কায় পিকাআপের চালক নাসির উদ্দিন নিহত হয়েছেন। এসময় হেলপার গুরুতর আহত হয়। আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

শনিবার(২৩মে) সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোয়াল বাতান এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ছয়টার দিকে হঠাৎ বিকট শব্দ পাওয়া যায়। পরে দেখা যায় ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপের ধাক্কা লাগে।এসময় পিকআপের পিছনে সিরাজগঞ্জ পরিবহনের ধাক্কা লাগে এসময় দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুছে যায়। পরে পিকআপের চালক ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হয় একজন।

জানা গেছে একটি পিকআপ আশুলিয়া থেকে একটি কারখানার মালামাল ভরে গোড়াই এলাকায় যাওয়ার জন্য রওনা দেয়। উপজেলার গোয়ালবাতান এলাকায় পৌঁছালে সামনে একটি ট্রাক গতি নিয়ন্ত্রণ করলে পিকআপটি গতির নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এসময় পিকআপের সামনের অংশ দুমড়ে মুছে যায়। ঘটনাস্থলেই পিকআপের চালক নাসির উদ্দিন নিহত হন। গুরুতর আহত হয় পিকআপের হেল্পার। এসময় সিরাজগঞ্জ পরিবহনটি পিকআপের পিছনে মেরে দিলে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে পরিবহনের যাত্রীদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় আধাঘন্টা যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক আব্দুল করিম জানান , মরদেহটি ময়নাতনদের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট