1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

ধান শুকানো কে কেন্দ্র করে, ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু 

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

‎টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানিয়ারা (উত্তর পাড়া) গ্রামে বাড়ির ছাদে ধান শুকানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় বড় ভাই খোরশেদ আলম (৬০) নিহত হয়েছেন। সোমবার(২৫ মে) সকালে এই ঘটনা ঘটে। ‎নিহত খোরশেদ আলম স্থানীয় মৃত কিতাব আলীর ছেলে বলে জানা গেছে।

‎পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সেদ্ধ ধান শুকানোর জন্য বাড়ির পাশের এক ভাতিজার নির্মাণাধীন একতলা ভবনের ছাদে যান খোরশেদ আলম। ছাদে জমে থাকা বৃষ্টির পানি সরানোর সময় সেই পানি নিচে পড়তে থাকে। এ ঘটনাকে কেন্দ্র করে তার ছোট ভাই মো. রমেজ মিয়া ওরফে রোমেজের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

নিহতের স্ত্রী হাছনা বেগম জানান, সংঘর্ষের এক পর্যায়ে রমেজ মিয়া কৃষিকাজে ব্যবহৃত একটি কোদাল দিয়ে খোরশেদ আলমের বুকে জোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। এরপরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

‎এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রমেজ মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট