1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

আমি বাড়ি আসছি মা তোমাদের সঙ্গে ঈদ করবো

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

সংসারে স্বচ্ছলতা আনতে জীবিকার তাগিদে নওগাঁর নিয়ামতপুর থেকে নোয়াখালীর একটি দোকানে কাজ করতে গিয়েছিলেন আলমগীর হোসেন সুজন। গত কয়েকদিন আগে মাকে মুঠোফোনে জানিয়েছিলেন, সোমবারে বাড়ি তিনি আসবেন। পরিবারের সঙ্গে ঈদ করবেন। তবে সেটা আর হলো না।

আজ সোমবার (২৫ মে) ভোরে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে যায়। ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে গেলে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।

এই ১৫ জনের একজন আলমগীর হোসেন সুজন (২৬)। বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার রামগাঁ গ্রামে। বাবার নাম মৃত মো. রহমাতুল্লাহ আলমগীর হোসেনের খালাতো ভাই মো. মহির উদ্দিন জানান, আলমগীর হোসেন এলাকায় কৃষিকাজ ও রাজমিস্ত্রীর কাজ করতেন। বছর পাঁচেক আগে তাঁর বাবা মারা যান। বছর দুয়েক আগে সংসারে স্বচ্ছলতার আশায় নোয়াখালী চলে যান। সেখানে একটি দোকানে কাজ করতেন। মাঝেমধ্যে বাড়িতে আসতেন। বাড়িতে মা, স্ত্রী ও তিন বছরের একটি মেয়ে রয়েছে।

বিকেলে রামগাঁ আলমগীর হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ি ভর্তি লোকজন। পাড়া-প্রতিবেশী, গ্রামবাসী, আত্মীয়-স্বজন বাড়িতে এসে ভীড় করছেন। স্ত্রী মোছা. মিম স্বামীর শোকে কাঁদতে কাঁদতে বাকশক্তি হারিয়ে ফেলেছেন। মা বাড়ির এককোণে বসে কাঁদছেন। তিন বছরের মেয়ে সিদ্দিকাও কাঁদছে।

আলমগীর হোসেনের মা মোসাম্মৎ রহিমা বিবি বলেন, ‘গত কয়েকদিন আগেই ব্যাটা হামার সাথে কথা বুললো। আম্মা হামি ঈদের মধ্যে বাড়িতে আসিছো। তোমাক আর বউ-বাচ্চা লিয়া ঈদ করমু। সেডা আর হলো না। হামার বেটা আর ফিরা আসপে না।

এবিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিয়ামতপুর উপজেলার একজন নিহত হওয়ার খবর স্থানীয়ভাবে জেনেছি। আরো অধিকতর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট