1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

এবি পার্টির উদ্যোগে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে সংবর্ধনা

ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

এবি শ্রমিক পার্টির উদ্যোগে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৫ মে সোমবার সকালে রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি এডভোকেট মিজানুর রহমান মুবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ জামাল হোসেন।

এসময় বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন খোকন মল্লিক, এবি পার্টি ঝালকাঠি জেলা সভাপতি মোঃ জামাল হোসেন, রিপোর্টার্স ক্লাবের তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক সিনিয়র সাংবাদিক হাসনাইন তালুকদার দিবস, সহকারী সমাজ কল্যাণ সম্পাদক দৈনিক নয়াদিগন্ত এর কাঠালিয়ার সাংবাদিক এম এ আজিজ প্রমুখ।

প্রধান অতিথি শেখ জামাল হোসেন বলেন, ঝালকাঠিকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মডেল জেলা হিসেবে দেখতে চাই। তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি চ্যালেঞ্জিং পেশায় সাংবাদিকরা দায়িত্ব পালন করেন। তাঁরা দেশ ও রাষ্ট্রের স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাই ঝালকাঠিসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা ও হামলা বন্ধ করার জন্য আহ্বান জানান।

তিনি সরকারকে বিরোধী দলের প্রতি সম্মান বজায় রেখে দেশে সুশাসন বজায় রাখার আহ্বান জানান।এসময় রিপোর্টার্স ক্লাবের কর্মকর্তাসহ অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট