1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি রুহুল কবির রিজভীকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন গোলাম আযম সৈকত হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে ধামইরহাটে বার্ষিক শিশু ও যুব সমাবেশ অনুষ্ঠিত  কাশিমপুরে অপহরণের অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার কালীগঞ্জে দাবীকৃত চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধর ও টাকা লুটপর অভিযোগ নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা ‎গাজীপুরের কাশিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই দোকান ও একটি স্বয়ংকক্ষ

‎গাজীপুরের কাশিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই দোকান ও একটি স্বয়ংকক্ষ

গাজীপুর প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুর ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল এলাকায় ভাই ভাই ভ্যারাইটিজ স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৭টার দিকে পলাশ হাউজিংয়ের মুনমুনের গেট সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

‎অগ্নিকান্ডের ভাই ভাই ভ্যারাইটিস করে দুটি দোকান সম্পন্ন স্থায়ী হয়ে যায় হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক আলী আকবর অগ্নিকাণ্ডে ভাই ভাই ভ্যারাইটিজ স্টোরের দুটি দোকানঘর ও একটি স্বয়ংকক্ষ পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক আজগর আলী।

‎ভুক্তভোগী আজগর আলী জানান, তার দোকানে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার মালামাল ছিল। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি নিশ্চিত নন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে।

‎তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার প্রায় ৩০ মিনিট পর ঘটনাস্থলে তাদের গাড়ি পৌঁছায়। এর আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে সব মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের গাড়ি কিছুটা আগে পৌঁছালে হয়তো কিছু মালামাল বের করে আনা সম্ভব হতো বলেও জানান তিনি।

‎এ ঘটনায় কাশিমপুর থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী আজগর আলী।
‎এ বিষয়ে সারাবো ফায়ার স্টেশনের ইনচার্জ মোহাম্মদ তাশারফ হোসেন জানান, দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

‎অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ মালামাল পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দ্রুত তদন্তের মাধ্যমে আগুনের কারণ নির্ণয় ও ক্ষয়ক্ষতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট