1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি রুহুল কবির রিজভীকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন গোলাম আযম সৈকত হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে ধামইরহাটে বার্ষিক শিশু ও যুব সমাবেশ অনুষ্ঠিত  কাশিমপুরে অপহরণের অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার কালীগঞ্জে দাবীকৃত চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধর ও টাকা লুটপর অভিযোগ নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা ‎গাজীপুরের কাশিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই দোকান ও একটি স্বয়ংকক্ষ

ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে ধামইরহাটে বার্ষিক শিশু ও যুব সমাবেশ অনুষ্ঠিত 

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাট উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল উপজেলা পর্যায়ের শিশু ও যুব সমাবেশ-২০২৬। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ধামইরহাট এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর আয়োজনে ২৫ আগস্ট দিনব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল “জাগো, ঐক্যবদ্ধ হও, আলোকিত করো: শিশু ও যুববান্ধব বাংলাদেশ গড়ি।

​ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এডিপি ম্যানেজার লাবলু খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু ও যুবদের উৎসাহিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তহমিনা সারমিন। তার বক্তৃতায় বাল্যবিবাহ সচেতন, কুফল, এলাকা সচেতন, ভালো কাজে উপহার, বৃক্ষরোপণ, মাদক বন্ধের জন্য কাজ করা, সরকারের লক্ষ্য, অন্যকে কাউন্সেলিং ও কমিটির মাধ্যমে এলাকাকে উন্নত করা ইত্যাদি বিষয় তুলে ধরেন। এছাড়াও তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প তুলে ধরেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা।

​সকাল ৯ টায় নিবন্ধনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। উদ্বোধনী পর্বে আরও বক্তব্য রাখেন এপি পর্যায়ের শিশু ফোরামের সভাপতি, উপজেলা পর্যায়ের যুব ফোরামের সভাপতি এবং জাতীয় পর্যায়ের শিশু ও যুব উপদেষ্টা কমিটির সদস্যগণ। পুরো আয়োজনটির পরিচালনায় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তাগণ।

​সমাবেশে শিশু ও যুব নেতৃবৃন্দ নিজেদের অনুভূতি, সামাজিক দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিনিময় করেন। পাশাপাশি তরুণদের সঠিক লক্ষ্য নির্ধারণে ‘মাই লাইফ মাই ভিশন’ (আমার জীবন আমার লক্ষ্য) বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে “ডিজিটাল প্রজন্ম, বাংলাদেশের জন্য দায়িত্বশীল নেতৃত্ব” শীর্ষক প্যানেল আলোচনায় বক্তারা আধুনিক প্রযুক্তির ইতিবাচক ব্যবহার ও নীতিগত নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।

​কর্মসূচির শেষভাগে প্রধান অতিথির দিকনির্দেশনামূলক বক্তব্য, উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব ও মতামত গ্রহণের পর এডিপি ম্যানেজারের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারীরা সকলে একটি নিরাপদ ও শিশু-যুববান্ধব বাংলাদেশ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট