1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

‎নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর আট বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২জুন) সকালে উপজেলা পরিষদের পুকুর থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
‎শিশুটির পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার পর মোবাইল অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।

শিশুটি স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে শিশুটি তার বাড়ির পাশে উপজেলা পরিষদ মাঠে খেলতে যায়। সন্ধ্যা পেরিয়ে গেলেও সে বাসায় ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং এলাকায় মাইকিং করা হয়।

সোমবার(২২জুন) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় বাসিন্দারা উপজেলা পরিষদ পুকুরে একটি শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত শিশুর বাবা অভিযোগ করেছেন, তাঁর মেয়ে নিখোঁজ হওয়ার পর অপহরণকারীদের কাছ থেকে একটি হোয়াটসঅ্যাপ বার্তা আসে।

তিনি বলেন, ‘মেয়েটি নিখোঁজ হওয়ার পর হোয়াটসঅ্যাপে আমাদের কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দেওয়ার জন্য মাত্র ২০ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল। আমরা দরিদ্র মানুষ, কিছু টাকা দেওয়ার আশ্বাসও দিয়েছিলাম। কিন্তু ওরা আমার মেয়েকে মেরেই ফেলল। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
‎সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

‎তিনি বলেন, আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখছি। পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ দাবির যে অভিযোগ করা হয়েছে, সেটিসহ সব দিক মাথায় রেখে মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য উদ্ঘাটনে আমাদের তদন্ত চলছে।

‎লাশ উদ্ধারের পর স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ভিডিও কলে নিহতের বাবার সঙ্গে কথা বলেন এবং পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন। তিনি ভুক্তভোগী পরিবারটিকে সব ধরনের আইনি ও আর্থিক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

মন্ত্রী আহমেদ আযম খান বলেন, আমি বিষয়টি জানার পরই পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। আমি নিজেই প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ওই শিশুর বাড়িতে যাব। মেয়েটি কীভাবে পুকুরে পড়ে গেল, নাকি কেউ তাকে ফেলে দিয়েছে, এর পেছনে অন্য কারও হাত আছে কি না, তা নিশ্চিত হতে সব ধরনের তদন্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট