1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

পাবনায় নবাগত পুলিশ সুপার যোগদানের ৪৫ দিনে  গ্রেফতার ৫৩৫ মাদককারবারী 

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদকমুক্ত পাবনা গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।

গত ০৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে দায়িত্ব গ্রহণের পর থেকে পুলিশ সুপার মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জেলার সকল থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও অন্যান্য ইউনিটের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করে ।

এরই ধারাবাহিকতায় অদ্য ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ পাবনা জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১৭ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, নবযোগদানকৃত পুলিশ সুপার মহোদয়ের দায়িত্ব গ্রহণের পর থেকে গত ৪৪ দিনে পরিচালিত ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে মোট ৫৩৫ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মাদকের বিস্তার রোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় পাবনা জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অপরাধমুক্ত পাবনা গড়তে তথ্য দিয়ে সহযোগিতা চেয়েছেন পাবনা জেলা পুলিশ। “মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান, নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ পাবনা জেলা পুলিশ।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট