1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের সময় চার মাদকসেবিকে আটক করা হয়। পরে ভ্র্যাম্যমাণ আদালতে তাদেরকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কানইল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম। ভ্র্যাম্যমাণ আদালতে চারজনের মধ্যে দুজনকে এক মাসের ও দুজনকে ১০ দিনের কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নিয়ামতপুর উপজেলার মাদারীপুর গ্রামের মৃত-শুকলাল রবিদাসের ছেলে শ্রী রশিদ রবিদাস (৫৫), শ্রীমন্তপুর (বালুকাপাড়া) গ্রামের মৃত-ক্ষিতিশ রবিদাসের ছেলে শ্রী নিপেন রবিদাস(৫০), একই গ্রামের দশরত রবিদাসের ছেলে শ্রী অরুন রবিদাস(৪০) এবং বগুড়া জেলার শেরপুর থানার মৃত-তুসুর চন্দ্র রবিদাসের ছেলে শ্রী বিমল চন্দ্র রবিদাস(৪০)।

থানা-পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় উপজেলার কানইল গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জানান, ভ্রাম্যমাণ আদালতে চারজন মাদকসেবির প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং দুজনকে একমাস ও দুজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান, পিপিএম বলেন, থানা-পুলিশের মাদকবিরোধী অভিযানে চারজন মাদকসেবিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট