1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নিয়ামতপুরে ফ্রীজ, সোফাসেট, সিলিং ফ্যান নিয়ে গেল চোরে

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে একটি বাড়িতে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। গত রোববার (২১) জুন দিবাগত রাতে উপজেলার দামপুরা (ঘোলাপুকুর) গ্রামের মোঃ রোনজুর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা বাড়ির সদর দরজার তালা ভেঙ্গে নগদ টাকা দুই লাখ ত্রিশ হাজার টাকা ও পাঁচ লাখ টাকার আসবাব ও গৃহস্থালি জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।

এঘটনায় ভুক্তভোগী মোঃ রোনজু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, মোঃ রোনজু ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করেন। রন্জুর বাড়ির দেখাশোনার দায়িত্বে আছেন তাঁর নানি হামেদা বেগম। চোরেরা রোববার দিবাগত রাতের কোনো একসময়ে বাড়ির সদর দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকে নগদ দুই লাখ ত্রিশ হাজার টাকা;
একটি ফ্রিজ, একটি পানি সেচের মোটর, তিনটি সিলিং ফ্যান, একটি সোফা সেট, পাঁচটি বিদেশি কম্বল, কাসার থালা-বাসনসহ অন্যান্য গৃহস্থালী সামগ্রী নিয়ে যায়। যেগুলের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা মোঃ মোনজুর নানী হামেদা বেগম জানান, রোজকার মতো সোমবার ভোরে ফজরের নামাজের পরে তিনি বাড়ির লাইট বন্ধ করতে বাড়িতে যান। বাড়ির সদর দরজার তালা ভাঙ্গা দেখে তিনি চমকে যান। ভেতরে ঢুকে দেখেন তিনটি রুমের তালা ভাঙ্গা। তিনটি রুমের বিভিন্ন আসবাব, গৃহস্থালি, নগদ টাকা চুরি হয়ে গেছে। তখন তিনি চিল্লাচাল্লি শুরু করলে প্রতিবেশিরা ছুটে আসেন।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, চুরির ঘটনায় একটা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট