1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

সারাদেশেের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ওয়াল্টন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প  অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪ শে জুন) সকাল ১০ টায় নিয়ামতপুর সদরে অবস্থিত ওয়াল্টন প্লাজার সামনে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী চলা ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের  মাধ্যমে সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।  

আয়োজক সূত্রে জানা গেছে,  জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে পাশাপাশি ওয়ালটন প্লাজা নিয়ামতপুর শাখাও  এই বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত নারী ও পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পান। এই উদ্যোগ আশীর্বাদ হয়ে এসেছে বলে জানিয়েছেন সেবা গ্রহীতারা।

আগত রোগীরা জানান দূরদূরান্ত থেকে এসে বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবা পেয়েছেন। এতে তারা অত্যন্ত সন্তুষ্ট ও  আনন্দিত। অনেকেই বলেন এ ধরনের  উদ্যোগ নিয়মিত হলে দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয় অনেকাংশে কমে যাবে এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।

স্থানীয়রা জানান,নিয়ামতপুর উপজেলার মানুষ নানান কারণে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হোন। বেসরকারি সংগঠনগুলো এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

আয়োজকরা জানান মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ওয়ালটন প্লাজা নিয়ামতপুর শাখা  ব্যবস্থাপক  জনাব মোঃ  খায়রুল ইসলাম বলেন, এই মেডিকেল ক্যাম্পে উপজেলার ১০০ এর অধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। ফ্রি-মেডিক্যাল ক্যাম্প ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট