1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

টাঙ্গাইল জেলা আ.লীগের নতুন কমিটি গঠিত কার্যক্রম নিষিদ্ধ

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ থাকলেও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মোঃ শামসুল হককে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং সুভাষ চন্দ্র সাহাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। দু’জনই টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে।

‎নতুন এই নেতৃত্ব ঘোষণার পর জেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। দলীয় সূত্র থেকে জানা গেছে , বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংগঠনকে সুসংগঠিত রাখা, তৃণমূল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যেই এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

‎রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের জন্য সাংগঠনিক ঐক্য রক্ষা এবং তৃণমূল পর্যায়ে কর্মীদের সক্রিয় রাখা একটি বড় চ্যালেঞ্জ। নেতাকর্মীরা গোপনীয় ভাবে জানান, জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে পুনর্গঠন এবং সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হতে পারে।

‎এদিকে নতুন দায়িত্ব পাওয়ার পর শামসুল হক ও সুভাষ সাহার নেতৃত্বে জেলা আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হয়, সেদিকে নজর রয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট