1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

পাবনায় শ্রীশ্রী অনুকূল ঠাকুরের মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি গ্রেপ্তার ১

পাবনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

পাবনা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় পাবনা থানাধীন হেমায়েতপুর এলাকায় অবস্থিত শ্রীশ্রী অনুকূল ঠাকুরের মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় তাৎক্ষণিক ও পেশাদার তদন্তের মাধ্যমে অভিযুক্তকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তার হেফাজত থেকে চুরি হওয়া টাকার একটি অংশ উদ্ধার করা হয়েছে।

ঘটনার পরপরই পাবনা থানা ও হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির সমন্বিত টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য-উপাত্ত সংগ্রহ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অল্প সময়ের মধ্যেই অভিযুক্তকে আইনের আওতায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি থাকলে তাদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিতকরণ, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং অপরাধ দমনে পাবনা জেলা পুলিশ সর্বদা পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এ ঘটনায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, হেমায়েতপুর, পাবনার প্রতিনিধি জনাব অমিত কুমার সরকার পাবনা জেলা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করে বলেন, চুরির ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং চুরি হওয়া টাকার একটি অংশ উদ্ধার করায় পাবনা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আশা করি, চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধার এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে আশ্রমসহ আশপাশের এলাকায় এ ধরনের চুরির ঘটনা প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা বিশ্বাস করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট