1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

গৃহবধূ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শ্বশুর গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে গৃহবধূ পিথী বেগম (৩০) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও নিহতের শ্বশুর খায়রুল ইসলাম (৬০)-কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। গ্রেফতারকৃত খায়রুল ইসলাম উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া সাহার মোড় এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

মামলার তথ্যসূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে সিরাজগঞ্জ জেলার সংলা থানার হরমুজ আলী ফকিরের মেয়ে পিথী বেগমের সঙ্গে ডোমার উপজেলার বাসিন্দা ফারুক হোসেনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে বর্তমানে ১০ মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, বিয়ের পর থেকেই পিথী বেগমকে শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। গত ২২ মে ২০২৫ রাত আনুমানিক ১০টার দিকে পারিবারিক বিরোধের জেরে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তার স্বামী ফারুক হোসেন ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় পিথী বেগমকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর, ২৫ মে তিনি মারা যান।

এ ঘটনায় নিহত পিথী বেগমের বড় বোন রমিছা বেগম বাদী হয়ে ডোমার থানায় স্বামী ফারুক হোসেন, শ্বশুর খায়রুল ইসলাম ও শাশুড়িসহ সংশ্লিষ্টদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকে খায়রুল ইসলাম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আনিছুজ্জমান আনিস গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। গত ২৬ জুন দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভোগডাবুড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামি খায়রুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট