1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

রৌমারীতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

রৌমারী উপজেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামের বাসিন্দা মাহফুজল হকের ছেলে আশিক রানা (১৬)-কে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, একই গ্রামের আখিরুল ইসলামসহ কয়েকজন কৌশলে আশিক রানাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

পরে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এ সময় আশিক রানা চিৎকার করলে তার আত্মীয়-স্বজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মাহফুজল হক বাদী হয়ে রৌমারী থানায় কয়েকজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামের আখিরুল ইসলামের সঙ্গে তাদের পূর্ববিরোধ ছিল। এরই ধারাবাহিকতায় গত ২৮ জুন সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আশিক রানা ও তার বাবা মাহফুজল হক জানান, পরিকল্পিতভাবে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা ভবিষ্যতে সুযোগ পেলে পরিবারের অন্য সদস্যদেরও হত্যা, গুম ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগীর ভাই সোহেল রানা বলেন, “আমার ভাইয়ের গলায় আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে।” ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করলে তারা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে অভিযুক্ত আখিরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি একজন মেধাবী শিক্ষার্থী এবং শিগগিরই প্রবাসে যাব। সে কারণে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।”

এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, “আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, এটি অভিযোগভিত্তিক ঘটনা। অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশের তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট