1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সুপারি বাগানে গোপনে গাঁজা চাষ: ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযান, চারটি গাছ জব্দ টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা, নুরনবীর মৃত্যুদণ্ড রৌমারীতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ পাবনায় জনবহুল এলাকায় অ্যাসিডের প্যাকেজিং: ক্ষুণ্ন হচ্ছে পরিবেশ, আতঙ্কে এলাকাবাসী  দুধকুমারের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে, ভূরুঙ্গামারীতে প্লাবিত চরাঞ্চল সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে: জলঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ও বর্ণাঢ্য র‍্যালি বরিশালে ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে মাঠে শিক্ষার্থীরা, অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান গৃহবধূ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শ্বশুর গ্রেফতার ডিমলায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে একের পর এক মামলার অভিযোগ কাশিমপুরে চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইসহ পৃথক মামলায় ৮ জনকে আটক

সুপারি বাগানে গোপনে গাঁজা চাষ: ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযান, চারটি গাছ জব্দ

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়ায় দুটি পৃথক সুপারি বাগানে গোপনে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি এবং প্রায় ২ ফুট উচ্চতার আরও দুটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিনের নেতৃত্বে মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দকৃত গাঁজা গাছগুলো স্থানীয় মাদক ব্যবসায়ী মো. মাজেদুল ইসলাম মঞ্জু (পিতা: মো. শবেদ আলী) চাষ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং সুপারি বাগানের আড়ালে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন।

তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি এলাকায় না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন বলেন, সীমান্তবর্তী এলাকায় সুপারি বাগানকে আড়াল হিসেবে ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি গাঁজা চাষের চেষ্টা করে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ভূরুঙ্গামারী থানার ওসি মো. আজিম উদ্দিন বলেন, “মাদক ব্যবসায়ী ও মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে। এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট