1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

ধামইরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

নওগাঁর  ধামইরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে ৬ জুলাই  সকাল ১১ টায় উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও পল্লী উন্নয়ন অফিসের উপকার ভোগী সদস্যদের সমন্বয়ে একটি  র‍্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষীন করেন।

র‍্যালী শেষে বিআরডিবি হলরুমে দিবসের গুরুত্ব ও করনীয় নির্ধারনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেনের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ। যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় উক্ত আলোচনায় বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিষ কুমার সরকার।

এর আগে পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান তাঁর আওতায় বিভিন্ন সমিতি ও উপকার ভোগীদের বিষয়ে অবহিত করেন। এছাড়াও র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আয়ুব আলী,খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, জনস্বাস্থ্য দপ্তরের উপসহকারী প্রকৌশলী মিলন কুমার সরকার, পল্লী উন্নয়ন সমবায় সমিতির চেয়ারম্যান হেলাল হোসেন এবং বিভিন্ন সমিতির সভাপতি, সম্পাদক সদস্য ও  উপকার ভোগীগন। পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান ২০৪টি সমবায় সমিতি, ১৫২টি অনানুষ্ঠানিক দল রয়েছে। উপকার ভোগী ৮৫ জন সদস্যের মাঝে গরু মোটাতাজাকরন,আমন ধান চাষ ও ক্ষুদ্র ব্যাবসার জন্য ৩৩ লক্ষ টাকা ঋণের চেক ও গাছের চারা প্রদান করা হয়।

পল্লী জীবিকায়ন প্রকল্পের আওতায় সফল উপকার ভোগী ৪ জন সদস্য, ২টি দল ও ২ জন মাঠ কর্মীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট