1. infojayjaysomoy@gmail.com : দৈনিক যায়যায় সময় : দৈনিক যায়যায় সময়
  2. info@www.jayjaysomoy.com : দৈনিক যায়যায় সময় :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ধামইরহাটে দারুল ইসলাম বালিকা মডেল মাদ্রাসা উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  গাজীপুরের গজারি বনের জঙ্গল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ​৪০ বছরের শিক্ষকতার ইতি বিদায়বেলায় অশ্রুসজল বাক্যে যা বললেন প্রবীণ শিক্ষক ডাঃ অতিথি ও তার পরিবারের প্রতারণা; ভুক্তভোগীর আইনী পদক্ষেপ নিয়ামতপুরে ১০ কোটি টাকার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেই চিকিৎসক-ওষুধ, ব্যাহত চিকিৎসাসেবা নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত কালাই বাইগনি ও হাটপুকুর বাজারে মামুনুর রশীদের নির্বাচনী লিফলেট বিতরণ জলঢাকায় খাস জমির ভিড়ে উধাও পৈত্রিক সম্পত্তি, প্রতিকার চেয়ে নবর উদ্দীনের আকুতি

রৌমারীতে ১২০ মিটার রাস্তা পাকাকরণে দীর্ঘদিনের ভোগান্তির অবসান, এলাকাবাসীর স্বস্তি

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ খঞ্জনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড় থেকে ১২০ মিটার রাস্তা পাকাকরণ কাজ সম্পন্ন হওয়ায় দীর্ঘদিনের জনভোগান্তির অবসান হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর রাস্তার উন্নয়ন কাজ শেষ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আনন্দ ও স্বস্তির পরিবেশ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, পথচারী, কৃষক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে চলাচল প্রায় অচল হয়ে পড়ত। স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী, অসুস্থ রোগী ও কৃষিপণ্য পরিবহনে ব্যাপক সমস্যার সৃষ্টি হতো। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর অবশেষে রাস্তাটি পাকাকরণ হওয়ায় তাদের কষ্টের অবসান হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, রাস্তার নির্মাণকাজের মান সন্তোষজনক হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা হয়েছে। উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় তারা সন্তোষ প্রকাশ করেন।

এলাকাবাসীর দাবি, এ উন্নয়ন সম্ভব হয়েছে কুড়িগ্রাম-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাকের আন্তরিক উদ্যোগে। তাঁর একান্ত বিশ্বাসযোগ্য প্রতিনিধি আলহাজ্ব শহীদ মাসুদ আহমেদের সার্বিক সহযোগিতায় এবং রৌমারী উপজেলা জামায়াতের নেতা আলহাজ্ব মাওলানা মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে কাজটি বাস্তবায়ন করা হয়েছে বলে তারা জানান।

স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সড়কটি পাকাকরণ হওয়ায় এখন বছরের সব সময় নির্বিঘ্নে চলাচল করা সম্ভব হবে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ সরাসরি এর সুফল ভোগ করবেন। তারা আশা প্রকাশ করেন, উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ কাঁচা ও ঝুঁকিপূর্ণ সড়কও পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে।

এলাকাবাসী রাস্তার উন্নয়ন কাজে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের জনবান্ধব উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং এলাকার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটে প্রকাশিত সকল লেখা, ছবি ও অন্যান্য কনটেন্ট “দৈনিক যায়যায় সময়”-এর মালিকানাধীন। অনুমতি ব্যতীত কোনো কনটেন্ট কপি, ব্যবহার, বিতরণ বা পুনঃপ্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো লেখা, ছবি বা তথ্যের উপর আপনার স্বত্বাধিকার দাবি থাকে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে প্রয়োজনে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট